আমরা সবাই কম-বেশি ইন্টারনেটে টাকা কামাতে আগ্রহী। আর তাই আমাদের প্রথম টার্গেট গুগল এডসেন্স। কোনোমতে একটা ব্লগ কিংবা ওয়েবসাইট খুলে তিন চারটা এ্যাড বসিয়ে টাকার জন্য অপেক্ষা করতে থাকি। কিংবা টাকা কামানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তারপর এক সময় ভূল পদক্ষেপ নিতে থাকি কিংবা এডসেন্স ছেড়ে অন্য ওয়েবসাইটের পথ ধরি।
গুগল আসলে কি চায়? গুগল কনটেন্ট ভালবাসে। কনটেন্ট বলতে এখানে শুধুমাত্র লেখাকে বুঝাচ্ছি - ছবি, গান, ভিডিও - এসবের কোনোটারই মূল্য নাই গুগলের কাছে। আপনি কখনই গুগল থেকে ভিজিটর পাবেন না যদি না আপনার ওয়েবসাইট উচ্চমানের কনটেন্ট থাকে - নিজের কনটেন্ট লিখুন … কপি পেষ্ট কনটেন্ট দিয়ে চলবে না। বানান ভূল থেকে বিরত থাকুন, অহেতুক keyword ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি। নিচের কয়েকটি কারনে গুগলের একাউন্ট ব্যান হতে পারে কিংবা পরিশ্রম অনুযায়ী আয় থেকে বঞ্চিত হচ্ছেন।
১. শুধুমাত্র সার্চ ইঞ্জিনের জন্য ব্লগ বানালে চলবে না, কারন সার্চ ইঞ্জিন বড়জোর পাঠককে আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে কিংবা ক্লিক কিন্তু পাঠকই করবে। তাই লেখার সময় পাঠক এবং সার্চ ইঞ্জিন দু’টোকেই মনে রাখুন। পাঠক যাতে পড়ে স্বাচ্ছন্দ্য পায়, তাই পয়েন্ট আকারে, প্রয়োজনে ছবি দিয়ে ব্লগ পোষ্ট করুন।
২. শুধুমাত্র টাকা কামানোর উদ্দেশ্য থেকে ব্লগ বানানো থেকে বিরত থাকুন।
৩. High Paying Keyword Niche টার্গেট করে ব্লগ বানিয়েছেন, কিন্তু সে অনুযায়ী ব্লগে কনটেন্ট নাই।
৪. অনলাইনে টাকা কামানো সহজ কাজ, এই ভেবে ব্লগ বানিয়েছেন আর ভেবেছেন - পাঠক হুড়োহুড়ি করে আপনার ওয়েবসাইটে আসবে আর ক্লিক করা শুরু করবে।
৫. নিজে নিজে বুদ্ধি করে একটা একটা করে ক্লিক করেন কিংবা অন্যকে ক্লিক করতে উৎসাহিত করেন।
৬. পড়তে অসুবিধা হয় এমন উৎকট ডিজাইন, অপ্রয়োজনীয় ছবি, শব্দ, widgets ব্যবহার করেছেন।
৭. এডসেন্স ব্যবহার করছেন, কিন্তু এডসেন্সের Channel ব্যবহার করছেন না। তাই কোন এ্যাড থেকে কয় টাকা কামাচ্ছেন, তা বুঝতে পারছেন না।
৮. গুগলের নিয়মকানুন কখনো পড়েননি - যেকোন সাইটেই এডসেন্স ব্যবহার করছেন।
৯. এমন কোনো পাতায় এ্যাড বসিয়েছেন, যেখানে কোনো কনটেন্টই নাই।
১০. একটির বেশি সচল এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করছেন।
১১. অন্যদের CTR, Impressions, eCPM ইত্যাদি বলে দিয়েছেন।
১২. ছবির সাথেই গুগলের এ্যাড বসিয়েছেন - ভুলেও ছবির গা ঘেষে এ্যাড বসাবেন না।
১৩. অহেতুক এ্যাডের কোড পরিবর্তের চেষ্টা করবেন না। যদি পরিবর্তন করতেই হয়, তাহলে এডসেন্স একাউন্ট থেকেই পরিবর্তন করুন।
১8. এমন টপিক নিয়ে ব্লগ বানিয়েছেন, যার Cost Per Click (CPC) খুবই কম। তাই আপনার আয়ও কম।

বর্তমান সময়ে ওয়েবসাইটের মাধ্যমে আয়ের সুযোগ থাকায় আর ফ্রি ব্লগ থাকায় যে সেই সাইট খুলছে হয়ত সে এ সমন্ধে কিছুই জানেনা। সেক্ষত্রে তারা যেটা করে না বুঝে বিভিন্ন জনপ্রিয় সাইট থেকে সরাসরি কপি পেষ্ট করে। কিন্তু এডসেন্স থেকে আয় যে কতটা কঠিন তা তারাই জানেন যারা দীর্ঘিদন থেকে সাইট খুলেছেন এবং তাতে গুগল এড দিয়েছেন তাই যারা এ কাজ করে তাদের মূল উদ্দেশ্য চরিতার্থ না হলেও জনপ্রিয় ওইসব ওয়েবসাইট যেগুলো থেকে কপি করা হয়েছে তারা ক্ষতিগ্রস্ত হন। যার অন্যতম উদাহরন Bdwebzone এর হাবিবুর ভাই তার সাইটের কপির কারনে ভীষনভাবে ক্ষতিগ্রস্তত তিনি। আর আপনার সাইট যে কপি হচ্ছে এবং কতজন করেছে তা হয়তো আপনি জানতেও পারছেন না খুব তাড়াতাড়ি। এ সমস্যার সমাধান দিতে পারে আপনাকে Copyspace


এখানে আপনি আপনার সাইটে লিংকটি দিয়ে সার্চ দিলেই রেজাল্টে চলে আসবে কারা কারা আপনার সাইটটি কপি করেছে। আর জানার পরই তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে পারেন আপনি।

এডসেন্স পিন সমস্যার সমাধান

যদি পরপর তিনটি গুগল এডসেন্স পিন চিঠি আপনার ঠিকানায় ঠিকভাবে না পৌছে তাহলে এডসেন্স এর সাপোর্ট সেন্টারে লগ ইন করে রিসিভিং পেমেন্ট তারপর পিন অপশনে গিয়ে Continue করুন। তবে তৃতীয় পিন চিঠি পাবার সময় অতিক্রম করলে এডসেন্স একাউন্টের পিন অপশনেই এই লিংকটি চলে আসে এখন।

এরপর নিচর ফরমের মত যে ফরমটি আসবে সেটি পূরণ করুন।

তারপর আপনার ইমেইলে যে রিপ্লাইটি আসবে তার বিষয় অপরিবর্তিত রেখে আপনার কোন পরিচয়পত্র যেমনঃ জাতীয় পরিচয় পত্র বা ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনাকে সনাক্ত করা যায় এমন কোন পরিচয়পত্র স্ক্যান করে সংযুক্ত করে পাঠান। কিছুক্সণের মধ্যেই দেখবেন আপনার পিন অপশনটি একটিভ হয়ে গেছে।

গুগল

গুগলে সাইট সাবমিট করতে হলে এখানে ক্লিক করুন। যে পেজটি আসবে তাতে আপনার সাইটের ইউআরএল দিয়ে সাবমিট করুন। ব্যস হয়ে গেল এবার কিছু সময়ের মধ্যেই গুগল আপনার সাইটকে ইনডেক্স করবে।

ইয়াহূ

ইয়াহূতে আপনার সাইট সাবমিট করার জন্য এই লিংকে যান। তারপর সাইট সাবমিটে ক্লিক করুন ছবিতে দেখানো অংশের মত।

এবার যে পেজটি আসবে তা থেকে সাবমিট ইউর সাইট ফ্রিতে ক্লিক করুন।

এবার সাবমিট এ ওয়েবপেজ এ ক্লিক করুন।

এই পেজের ঘরটিতে আপনার সাইটের ইউআরএল টি লিখে সাবমিট ইউআরএল এ ক্লিক করুন।

মাইক্রোসফটের বিং

ঈদানিং কালে সার্চ ইঞ্জিন হিসেবে বিং এর জনপ্রিয়তা বেশ তুঙ্গে। তাই একেও এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। বিং এ সাবমিট করতে এখানে ক্লিক করুন। আর আপনার সাইটের ঠিকানা লিখে সাবমিট করুন।

তবে সার্চ ইঞ্জিনে ইনডেক্স হলেও তাতে উন্নতি একটা ধারাবাহিক ব্যাপার এখানে ধাপে ধাপে উন্নতি করতে হয়। একদিনেই উন্নতি সম্ভব নয়। তাই নিয়মিত পরিশ্রম করে যেতে হবে।

নিজের ডোমেইনে তৈরী করুন ইমেইল এ্যাড্রেস শুধু নিজেই কেন সেসব ইমেইল এ্যাড্রেস দিতে পারেন দিতে পারেন বন্ধুদেরও আরেকটু ভেঙে বলি ধরুন আমার ডোমেইন www.myweb.com এখন আমার মেইল এ্যাড্রেসটি যদি হয় sakil@myweb.com তাহলে কেমন হয়? ঠিক এটাই খুব সহজে কিভাবে করা যায় সেটাই বলছি এজন্য প্রথমেই এখানে ক্লিক করুন এবং এখান থেকে Standard Edition এ ক্লিক করুন


এরপর যে পেজটি আসবে তা থেকে Get Started এ ক্লিক করুন।
এবার যে পেজটি আসবে তাতে আপনার ডোমেইন লেখার জায়গাটিতে ডোমেইন লিখুন আর Admin অপশনটি সিলেক্ট করে Get Started এ ক্লিক করুন।

এবার আসা ফরমটি পূরন করে Continue করুন।

এবার এই পেজটিতে Admin এর জন্য ইমেইল একাউন্ট আই.ডি. এবং পাসওয়ার্ড দিয়ে I Accept continue with set up এ ক্লিক করুন।

এই পেজটিতে Verify Domain ownership এ ক্লিক করুন।

এই পেজে দুটি অপশন আসবে যার মধ্যে যার মধ্যে Upload an HTML File অপশনটি নির্বাচন করা সুবিধা জনক তাই এ অপশনটি নির্বাচন করে আপনার সাইটের মেইন পেজের সাব ডোমেইন হিসেবে googlehostedservice.html নামে একটি ফাইল আপলোড করুন আর পেজটিতে এখানে পাওয়া ভেরিফাই কোডটি রাখুন। এবার Verify বাটনে ক্লিক করুন।

এবার আবার Dashboard এ গিয়ে Active email ক্লিক করুন।

এখান থেকে MX Record গুলো সংগ্রহ করুন(এই কাজটি ডিএনএস বিহীন ফ্রি ডোমেইনে সাধারনত করা যায় না, তাই ডিএনএস বিহীন ফ্রি ডোমেইনের জন্য করা মেইল একাউন্ট থেকে শুধু ইমেইল যাবে কিন্তু আসবে না)। এবার আপনার ডোমেইনের কন্ট্রোল প্যানেলে যান। তারপর ডিএনএস ট্যাবে ক্লিক করুন এরপর MX Record এ ক্লিক করে সংগ্রহ করা MX Record বসান তারপর আপডেটে ক্লিক করুন।
কিছুক্ষণের মধ্যেই আপনার সাইটের জন্য মেইল সাভির্স চালু হবে। আপনার মেইলে লগ ইন করার লিংকটি আপনার প্রথমিক মেইল একাউন্টে পাঠিয়ে দেবে। ঐ URL গিয়ে এরপর থেকে আপনি এবং আপনার সাইটে যারা মেইল একাউন্ট করবে তারা লগইন করতে পারবেন। তবে কোন ওয়েব টুল ব্যাবহার করে লগইন URL টি ছোট করে নিতে পারেন মনে রাখার সুবিধার্থে।

এই পোষ্টটিতে সার্চ ইঞ্জিন, পেজ রেংক, SEO, এডসেন্স বিষয়ক কিছু টিপস দেব। তাহলে শুরু করা যাক।

* বিভিন্ন সাইটে আপনার ব্যাক লিংক দিন যা পেজ রেংক এর জন্য গুরুত্ব পূর্ন।
* পেজ এর ব্যাকগ্রাউন্ড ও এ্যাড এর ব্যাকগ্রাউন্ড ও বর্ডার এর রং একই রাখুন।
* লেখার মাঝে নিরাপদ দূরত্বে ও নেভিগেশন বার এর নিচে রং মিলিয়ে লিংক ইউনিট এর এড ব্যাবহার করুন।
* অপেক্ষাকৃত সহজ বানানের মনে রাখা যায় এমন ডোমেইন ব্যাবহার করুন।
* অবশ্যই সব জায়গায় পজেটিভ এ্যাপ্রোচ নিয়ে কমেন্ট করুন।
* বিভিন্ন গ্রুপ ও কমু্নিটি তৈরীর মাধ্যমে Social network তৈরী করুন।
* বিভিন্ন ব্লগে জনপ্রিয় বিষয়ে আর্টিকেল লিখুন।
* দেশ বিদশী বিভিন্ন সাইটে ও ব্লগে কমেন্ট করুন এবং সেখানে আইডি হিসেবে আপনার ডোমেইনটি ব্যাবহার করুন।
* প্রতিটি পোষ্ট এর জন্য আলাদা টাইটেল, মেটা কী ওয়ার্ড ও মেটা ডিসক্রীপশন ব্যাবহার করুন।
* Frame এবং Iframe যথাসম্ভব বর্জন করুন। কারন Frame এবং Iframe ব্যাবহার এডসেন্সের নীতি বিরোধী।
* উন্নত, জনপ্রিয় ও বিরল কনটেন্ট ব্যাবহার করুন।
* প্রতি পাতার কিছু কী ওয়ার্ডে ট্যাগ ব্যাহার করুন।
* লিংক ও সাবডোমেইন গুলোকে পরিচ্ছন্ন, ছোট ও স্পষ্ট রাখুন।
* পেজ ভিউয়ার রা যেন সহজেই তার প্রত্যাশিত বস্তুটি খুজে পায় এমনভাবে ডিজাইন করুন।
* ইআরএল দিয়ে ভিডিও শেয়ার করুন।
* গ্রাফিক্স, ফ্লাশ, মুভি ক্লিপ, সাউন্ড, পপ আপ এসবের কোন মূল্য সার্চ ইঞ্জিনে নেই তা এগুলোও যথাসম্ভব বর্জন করুন।
* ছবির জন্য কী ওয়ার্ড বান্ধব নাম ব্যাবহার করুন।
* কী ওয়ার্ড গুলো জনপ্রিয় হয় সেদিকে খেয়াল করুন।
* প্রতিটি ছবিরজন্য আলাদা Alt ট্যাগ ব্যাবহার করুন।
* প্রতিটি লেখার জন্য আলাদা ট্যাগ ও কীওয়ার্ড ব্যাবহার করুন।
* Deep link ও Non Anchor text ব্যাহার করুন।
* খুব বড় নয় আবার খুব ছোটও নয় কিন্তু কীওয়ার্ড ও SEO বান্ধব সহজ বানানের এমন ডোমেইন ব্যাবহার করুন।
* সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।
* RSS Feed ব্যাবহার করুন।
* HTML কে পরিচ্ছন্ন রাখুন।
* Sitemap ব্যাবহার
করুন। এখানে আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করুন।
* Java ও CSS এর জন্য আলাদা ফাইল ব্যাবহার করুন।
* লিংকগুলোকে যথাসম্ভব স্পষ্ট রাখুন।
*
গুগল এর ওয়েমাষ্টার, এড ইউআরএলএনালাইটিক সার্ভিস ব্যাবহার করতে পারেন ভিজিটর বাড়ানোর জন্য।
* পপুলার কী ওয়ার্ড ব্যাবহার করুন লেখায়। এবং আপনার লেখার 7-10% জুড়ে আপনার টার্গেটকৃত কীওয়ার্ডটি দিন।
* আর লেখার সময় লেখা গুলো এমন ভাবে লিখুন যেন তা সার্চ ইঞ্জিন ও কীওয়ার্ড বান্ধব হয়। যেমন আপনি আপনি হয়ত লিখবেন Song কিন্তু যারা সার্চ করবে তারা লিখবে latest song download free অথবা free song download তাই যেভাবে সার্চ হবার সম্ভাবনা থাকবে বা ঐ অপশনটির জন্য যে কী ওয়ার্ড আছে তা ব্যাবহার করুন।
* নিয়মিত পেজ আপডেট করুন প্রতিদিন কমপক্ষে নতুন একটি পেজ তৈরী করুন।
* সম্ভব হলে নিজস্ব ডোমেইন ব্যাবহার করুন।
* ভিউয়ার দের সাথে প্রতারনা থেকে দূরে থাকুন।
* কপি পেষ্ট থেকে বিরত থাকুণ।
* গুগলের সাথে চালাকি করার চেষ্টা করবেন না।
* জনপ্রিয় মিডিয়া সমূহে আপনার সাইটের বি্ঞ্জাপন নিয়মিত দিন।
* ভিউয়ার রা যেন আবার আসে সে জন্য সাইটে তাদের আকর্ষন করার জন্য কোন ইলিমেন্ট রাখুন।
* সাইটে বিভিন্ন জরিপ, প্রতিযোগীতা, পুল এসবের নিয়মিত আয়োজন রাখুন।

আজ যে পর্বটি লিখতে যাচ্ছি তার বিষয় হচ্ছে গুগলের ওয়েব মাষ্টারএড ইউআরএল সার্ভিস

গুগলের ওয়েবমাষ্টার টুল

প্রথমেই বলছি ওয়েব মাষ্টার এর ব্যাবহার সম্বন্ধে এ জন্য এখানে ক্লিক করুন
এরপর আপনার জিমেইল একাউন্ট দিয়ে সাইন ইন করুন তারপর নিচের মত যে পেজটি আসবে তাতে আপনার সাইটের এ্যাড্রেস লিখে এড করুন

গুগলের এডইউআরএল সার্ভিস

এবার বলছি এড ইউআরএল সার্ভিস সম্বন্ধে। এজন্য এই লিংকে যান।

তারপর নিচের মত যে পেজটি আসবে তাতে আপনার সাইটের এ্যাড্রেস লিখুন, কমেন্ট দিন এবং ভেরিফিকেশন কোড টাইপ করে এড করুন।
আর আমার মনে হয় এ পযর্ন্ত দেয়া টিপস গুলো মেনে চললে হয়ত খুব শীঘ্রই আপনার একাউন্টেও দেখতে পাবেন এমন দৃশ্য।

সাধারনত একাউন্ট বাতিল হয়ে গেলে অনেকেরই একটা ক্ষোভ থাকে যে অন্যায় ভাবে তার একাউন্ট বাতিল করা হয়েছে। যেহেতু এটি একটি অটোমেটেড সার্ভিস তাই ভুল হওয়া অস্বাভাবিক নয়। তাই অনেকেই চায় একাউন্ট বাতিল হলে তা অন্তত আরেকবার Reveiw করার সুযোগ পেতে। তাই এডসেন্সেও এটির জন্য আপিল করার পদ্ধতি রয়েছে।
যদি আপনার একাউন্ট বাতিল হবার পর আপনার মনে হয় অন্যায় ভাবে তা বাতিল করা হয়েছে তাহলে আপনি এই লিংকে ক্লিক করে নিম্নের ফরম এর মত যে ফরমটি পাবেন তার মাধ্যমেই আপিল করতে পারবেন এবার সঠিক ভাবে পূরন করে তা সাবমিট করুন।



যদি বিনা কারনে ভুলবশত আপনার একাউন্ট বাতিল হয়ে থাকে তবে তা চালু হওয়র সম্ভাবনা আছে। আর একাউন্ট বাতিল হবার আগে পেজ ইম্প্রেশন বা সিটিআর দেখে আপনার যদি মনে হয় আপনার একাউন্ট বাতিল হওয়ার সুযোগ আছে তাহলে আপনি সাপোর্ট সেন্টারে গিয়ে আগেই তা জানাতে পারেন তাতে ইনভ্যালিড ক্লিক হলেও একাউন্ট বন্ধ হবার ঝুঁকি কমবে।

গত কিছুদিন ধরে কয়েক জনের লেখায় দেখলাম তারা গুগল এডসেন্স পিন চিঠি পাচ্ছেনা। এজন্য তাদের একাউন্ট বন্ধ হওয়ার উপক্রম। তাই যারা এই ব্যাপারটি জানেননা তাদের জন্য এর সমাধানের উপায় বলার জন্য আমার এই টিউন করা। সাথে ট্যাক্স ইনফরমেশন সাবমিটের নিয়ম নিয়েও।

এডসেন্স পিন সমস্যার সমাধান

যদি পরপর তিনটি গুগল এডসেন্স পিন চিঠি আপনার ঠিকানায় ঠিকভাবে না পৌছে তাহলে এডসেন্স এর সাপোর্ট সেন্টারে গুগল এডসেন্স এর পিন চিঠি না পাওয়ার এবং ট্যাক্স ইনফরমেশনের সমাধান | Techtunes লগ ইন করে রিসিভিং পেমেন্ট তারপর পিন অপশনে গিয়ে Continue করুন। তবে তৃতীয় পিন চিঠি পাবার সময় অতিক্রম করলে এডসেন্স একাউন্টের পিন অপশনেই এই লিংকটি চলে আসে এখন।

 গুগল এডসেন্স এর পিন চিঠি না পাওয়ার এবং ট্যাক্স ইনফরমেশনের সমাধান | Techtunes
এরপর নিচর ফরমের মত যে ফরমটি আসবে সেটি পূরণ করুন।

আজকে যা নিয়ে লিখবো সেটা নতুন কিছু নয়। তবে এই জিনিসটি অল্প সংখ্যক ব্লগার ব্যবহার করেন কারন অনেকেই এই জিনিসটি সম্বন্ধে ভালোভাবে জানেন না। এটি হচ্ছে গুগল এডসেন্স প্রিভিউ টুল যা দিয়ে আমরা দেখে নিতে পারবো আমাদের ব্লগে কি কি বিজ্ঞাপন দেখা যাবে। আপনারা হয়তো ভাববেন যে এ আর এমন কি, সাইট খুললেই তো দেখা যাবে সেটা! হ্যাঁ, তবে সবসময়ে তা নাও হতে পারে। কারন গুগল প্রধানত একজন ইউজারের আইপি চিহ্নিত করে আঞ্চলিক ভিত্তিতে বিজ্ঞাপন দেখায়। এছাড়াও আরো কিছু বিষয় দেখে তবেই বিজ্ঞাপন দেখানো হয়, তবে প্রধানত আইপি আগে বিচার হয় ইউজার কোন দেশ থেকে পাতাটি দেখছেন।

ধরুন আপনার সাইট যে বিষয়ে, তার প্রধান ইউজার টার্গেট যুক্তরাষ্ট্রে, অথচ আপনি বাংলাদেশ থেকে সেই ব্লগের পাতা খুললে যুক্তরাষ্ট্রের জন্য টার্গেট করা বিজ্ঞাপনগুলি দেখতে পাবেন না। কি করবেন, এর জন্যও কি প্রক্সি ব্যবহার করে পাতা দেখবেন? কতো দেশের প্রক্সি খুঁজবেন? না, এইসবের একেবারেই প্রয়োজন নেই, এই সুবিধা দিচ্ছে গুগল এডসেন্স প্রিভিউ টুল। ছোট্ট একটি রেজিস্ট্রি ফাইল, double click করে install করলেই ইন্টারনেট এক্সপ্লোরারে রাইট-ক্লিকে পেয়ে যাবেন এই টুল। এবারে আপনার কাঙ্খিত ব্লগ পাতা খুলুন, পাতার যেকোনো ফাঁকা অংশে রাইট-ক্লিক করুন এবং এই টুল খুলে নিন। নিচের ছবির মতো একটি উইন্ডো খুলবে।

উপরের ছবিতে দেখানো Choose Options ক্লিক করুন, সেখানে সিলেক্ট করবেন Extended Ads List, এবং তার নিচেই দেখুন জিওটার্গেট তালিকা আছে, সেখানে আমি সিলেক্ট করেছি United States (আপনারা আপনাদের সাইটের ইউজার টার্গেট অনুযায়ী সিলেক্ট করবেন) -

এতে করে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্খিত ব্লগ পাতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজার কি কি বিজ্ঞাপন দেখতে পাবেন। এইভাবে অন্যান্য সকল দেশের ইউজাররা কি কি বিজ্ঞাপন দেখবে তাও আপনি যাচাই করে নিতে পারবেন জিওটার্গেট তালিকা থেকে। অনেকেরই মিশ্র বিষয়ের ব্লগ আছে, কিম্বা একটিই বিষয় যা সারা পৃথিবীর সকল ইউজারের জন্য, তারা এই জিওটার্গেট দিয়ে এক এক করে সব দেশের ইউজারের উদ্দেশ্যে দেখানো বিজ্ঞাপনের নমুনা দেখে নিতে পারবেন। আরো বিশদে জানার জন্য গুগলের নিজস্ব লিঙ্ক নিচে দিয়েছি।

এবারে আসছি এই টুলের জরুরী একটি দিকে। মাঝেমধ্যে এমন হয় যে আমাদের সাইটে এমন সব বিজ্ঞাপন আসে যা আমরা চাইনা আমাদের পাঠকরা দেখুক। যেকোনো কারনেই হোক, সেটা অপ্রীতিকর বিজ্ঞাপন হতে পারে, আপনার ব্যাক্তিগত অপছন্দের বিজ্ঞাপন হতে পারে। কারন যাই হোক, যদি একটি নির্দিষ্ট বিজ্ঞাপন আপনি ব্লক করতে চান, তা করতে পারবেন। নিচের ছবিতে দেখে নিন, কিভাবে করা সম্ভব।

ধরুন আমি প্রথম বিজ্ঞাপনটিই দেখাতে চাইছিনা। পাশের checkbox’এ ক্লিক করে তার ঠিক উপরে Show Selected URLs লিঙ্কে ক্লিক করলাম। তাতে আরেকটি তথ্য পেলাম যে ওই বিজ্ঞাপনের টার্গেট লিঙ্ক কি, সেটিকে আমি কপি করে নিচ্ছি। এবারে চলুন গুগল এডসেন্স একাউন্টে, সেখানে এডসেন্স সেটআপ লিঙ্কে ক্লিক করে তারপরে Competitive Ad Filter ট্যাবে আসুন। সেখানে দেখবেন AdSense for Content filters। সেখানে লেখা আছে You can block an ad by entering either its display URL or destination URL: তার নিচের বাক্সে পেস্ট করে দিন কপি করে আনা ওই বিজ্ঞাপনের লিঙ্ক। তার পর থেকে ওই বিজ্ঞাপনটি আর প্রদর্শিত হবেনা আপনার ব্লগে। ওখানে এটাও লেখা আছে Please do not click on your own ads to determine the destination URL, as this is a violation of our program policies, সুতরাং কেউ নিজের ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করে টার্গেট URL জানতে চেষ্টা করবেন না।

গুগল এডসেন্স প্রিভিউ টুল ইনস্টল পাতা – লিঙ্ক গুগল এডসেন্স প্রিভিউ টুল, দেখে নিন কি কি বিজ্ঞাপন পাচ্ছেন সাইটে | Techtunes - (আনইনস্টল করার পদ্ধতিও একই পাতায় আছে)। এই এডসেন্স টুল সম্বন্ধে বিশদে জানতে গুগলের নিজস্ব বিবরণ এই পাতায় পাবেন – লিঙ্ক
 গুগল এডসেন্স প্রিভিউ টুল, দেখে নিন কি কি বিজ্ঞাপন পাচ্ছেন সাইটে | Techtunes

যারা এই বিষয়ে ইতিমধ্যেই জানেন, তারাও মন্তব্যে আরো কিছু আলোকপাত করতে পারেন এবং অন্যদের জানাতে পারেন।