Showing posts with label money. Show all posts
Showing posts with label money. Show all posts

আজকে যা নিয়ে লিখবো সেটা নতুন কিছু নয়। তবে এই জিনিসটি অল্প সংখ্যক ব্লগার ব্যবহার করেন কারন অনেকেই এই জিনিসটি সম্বন্ধে ভালোভাবে জানেন না। এটি হচ্ছে গুগল এডসেন্স প্রিভিউ টুল যা দিয়ে আমরা দেখে নিতে পারবো আমাদের ব্লগে কি কি বিজ্ঞাপন দেখা যাবে। আপনারা হয়তো ভাববেন যে এ আর এমন কি, সাইট খুললেই তো দেখা যাবে সেটা! হ্যাঁ, তবে সবসময়ে তা নাও হতে পারে। কারন গুগল প্রধানত একজন ইউজারের আইপি চিহ্নিত করে আঞ্চলিক ভিত্তিতে বিজ্ঞাপন দেখায়। এছাড়াও আরো কিছু বিষয় দেখে তবেই বিজ্ঞাপন দেখানো হয়, তবে প্রধানত আইপি আগে বিচার হয় ইউজার কোন দেশ থেকে পাতাটি দেখছেন।

ধরুন আপনার সাইট যে বিষয়ে, তার প্রধান ইউজার টার্গেট যুক্তরাষ্ট্রে, অথচ আপনি বাংলাদেশ থেকে সেই ব্লগের পাতা খুললে যুক্তরাষ্ট্রের জন্য টার্গেট করা বিজ্ঞাপনগুলি দেখতে পাবেন না। কি করবেন, এর জন্যও কি প্রক্সি ব্যবহার করে পাতা দেখবেন? কতো দেশের প্রক্সি খুঁজবেন? না, এইসবের একেবারেই প্রয়োজন নেই, এই সুবিধা দিচ্ছে গুগল এডসেন্স প্রিভিউ টুল। ছোট্ট একটি রেজিস্ট্রি ফাইল, double click করে install করলেই ইন্টারনেট এক্সপ্লোরারে রাইট-ক্লিকে পেয়ে যাবেন এই টুল। এবারে আপনার কাঙ্খিত ব্লগ পাতা খুলুন, পাতার যেকোনো ফাঁকা অংশে রাইট-ক্লিক করুন এবং এই টুল খুলে নিন। নিচের ছবির মতো একটি উইন্ডো খুলবে।

উপরের ছবিতে দেখানো Choose Options ক্লিক করুন, সেখানে সিলেক্ট করবেন Extended Ads List, এবং তার নিচেই দেখুন জিওটার্গেট তালিকা আছে, সেখানে আমি সিলেক্ট করেছি United States (আপনারা আপনাদের সাইটের ইউজার টার্গেট অনুযায়ী সিলেক্ট করবেন) -

এতে করে আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্খিত ব্লগ পাতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ইউজার কি কি বিজ্ঞাপন দেখতে পাবেন। এইভাবে অন্যান্য সকল দেশের ইউজাররা কি কি বিজ্ঞাপন দেখবে তাও আপনি যাচাই করে নিতে পারবেন জিওটার্গেট তালিকা থেকে। অনেকেরই মিশ্র বিষয়ের ব্লগ আছে, কিম্বা একটিই বিষয় যা সারা পৃথিবীর সকল ইউজারের জন্য, তারা এই জিওটার্গেট দিয়ে এক এক করে সব দেশের ইউজারের উদ্দেশ্যে দেখানো বিজ্ঞাপনের নমুনা দেখে নিতে পারবেন। আরো বিশদে জানার জন্য গুগলের নিজস্ব লিঙ্ক নিচে দিয়েছি।

এবারে আসছি এই টুলের জরুরী একটি দিকে। মাঝেমধ্যে এমন হয় যে আমাদের সাইটে এমন সব বিজ্ঞাপন আসে যা আমরা চাইনা আমাদের পাঠকরা দেখুক। যেকোনো কারনেই হোক, সেটা অপ্রীতিকর বিজ্ঞাপন হতে পারে, আপনার ব্যাক্তিগত অপছন্দের বিজ্ঞাপন হতে পারে। কারন যাই হোক, যদি একটি নির্দিষ্ট বিজ্ঞাপন আপনি ব্লক করতে চান, তা করতে পারবেন। নিচের ছবিতে দেখে নিন, কিভাবে করা সম্ভব।

ধরুন আমি প্রথম বিজ্ঞাপনটিই দেখাতে চাইছিনা। পাশের checkbox’এ ক্লিক করে তার ঠিক উপরে Show Selected URLs লিঙ্কে ক্লিক করলাম। তাতে আরেকটি তথ্য পেলাম যে ওই বিজ্ঞাপনের টার্গেট লিঙ্ক কি, সেটিকে আমি কপি করে নিচ্ছি। এবারে চলুন গুগল এডসেন্স একাউন্টে, সেখানে এডসেন্স সেটআপ লিঙ্কে ক্লিক করে তারপরে Competitive Ad Filter ট্যাবে আসুন। সেখানে দেখবেন AdSense for Content filters। সেখানে লেখা আছে You can block an ad by entering either its display URL or destination URL: তার নিচের বাক্সে পেস্ট করে দিন কপি করে আনা ওই বিজ্ঞাপনের লিঙ্ক। তার পর থেকে ওই বিজ্ঞাপনটি আর প্রদর্শিত হবেনা আপনার ব্লগে। ওখানে এটাও লেখা আছে Please do not click on your own ads to determine the destination URL, as this is a violation of our program policies, সুতরাং কেউ নিজের ব্লগের বিজ্ঞাপনে ক্লিক করে টার্গেট URL জানতে চেষ্টা করবেন না।

গুগল এডসেন্স প্রিভিউ টুল ইনস্টল পাতা – লিঙ্ক গুগল এডসেন্স প্রিভিউ টুল, দেখে নিন কি কি বিজ্ঞাপন পাচ্ছেন সাইটে | Techtunes - (আনইনস্টল করার পদ্ধতিও একই পাতায় আছে)। এই এডসেন্স টুল সম্বন্ধে বিশদে জানতে গুগলের নিজস্ব বিবরণ এই পাতায় পাবেন – লিঙ্ক
 গুগল এডসেন্স প্রিভিউ টুল, দেখে নিন কি কি বিজ্ঞাপন পাচ্ছেন সাইটে | Techtunes

যারা এই বিষয়ে ইতিমধ্যেই জানেন, তারাও মন্তব্যে আরো কিছু আলোকপাত করতে পারেন এবং অন্যদের জানাতে পারেন।

গুগল এডসেন্স কীওয়ার্ড ধার্য হয়েছে, মূলত এই গুগল এডসেন্স কীওয়ার্ডের উপরে ভিত্তি করেই একটি লেখা লিখতে হবে জিন্নাত উল হাসানের ব্লগের সক্রিয় একটি লিঙ্ক দিয়ে; কিন্তু ব্যাপারটা কি আসলে? শুধুই কি গুগল এডসেন্স নিয়ে নিজের ধ্যানধারনার নমুনা প্রকাশ করতে হবে? না, যারা এতোদিন ধরে জিন্নাত উল হাসানের ব্লগের নিয়মিত পাঠক, যারা অনেক কিছুই শিখতে পেরেছেন তার লেখা পড়ে, তাদেরকে এই গুগল এডসেন্স কীওয়ার্ডের উপরে ভিত্তি করেই লিখতে হবে একটি রিভিউ।
জিন্নাত উল হাসান জানিয়েছেন -

আপনাকে আমার ব্লগের সক্রিয় লিংকসহকারে বাংলায় রিভিউ লিখতে হবে। রিভিউতে এই ব্লগের বৈশিষ্ট্য, ভাল দিক, খারাপ দিক, কি কি দেখতে চান, গুগল এডসেন্স, ইন্টারনেটে আয়, ব্লগিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। রিভিউটির মূল কিওয়ার্ড হবে গুগল এডসেন্স। তারপর রিভিউটি আপনি যেকোনো ব্যক্তিগত কিংবা কমিউনিটি ব্লগে প্রকাশ করতে পারবেন। তারপর ওই পোষ্টটিকে অপটিমাইজেশন করবেন। অপটিমাইজেশনের স্বার্থে আপনি একাধিক পোষ্টও লিখতে পারবেন।

আমি অনেক দেরীতে, মানে আজকে যখন প্রতিযোগিতা শেষের দিন, সেইদিন দুপুরেই এই পোস্ট পড়লাম। আমার হাতে সময় নেই গুগল এডসেন্স’কে কীওয়ার্ড হিসেবে ব্যবহার করে লিখে সার্চ ইঞ্জিনে লেখা ইন্ডেক্স করিয়ে প্রতিযোগিতা শেষের আগে হাসানকে লিঙ্ক পাঠানোর। সত্যিই আর সময় নেই, ভারতীয় সময়ে এখন দুপুর দুটো বাজে। উনি যেখানে আছেন, তাতে হয়তো এতোক্ষণে তিনি প্রতিযোগীদের গুগল এডসেন্স দিয়ে লেখা রিভিউয়ের মূল্যায়ন করতে বসে গিয়েছেন।

আচ্ছা, সত্যিই তো, ব্যাপারটা কেমন হলো? জিন্নাত উল হাসান এমনিতেই পরিচিত নাম, তিনি হঠাৎ করেই তার ব্লগের রিভিউ লিখতে বলছেন গুগল এডসেন্স কীওয়ার্ড দিয়ে? কেন? একজন একাধিক পোস্ট করতে পারবেন, ব্যাক্তিগত কিম্বা কমিউনিটি ব্লগেও লেখা যাবে। সর্বনাশ! হাসানের কি নতুন মার্কেটিং ক্যাম্পেইন শুরু হল নাকি? অনেকেই এমন মনে করলেও আসলে হয়তো তা নাও হতে পারে! এমনিতেই ওনার লিঙ্ক শীর্ষে অবস্থান করে, সুতরাং অন্যদেরকে দিয়ে এইভাবে ব্যাকলিঙ্ক উনি চাইবেন না।

যারাই গুগল এডসেন্স দিয়ে লিখবেন তার ব্লগের সক্রিয় লিঙ্ক দিয়ে তাদের মধ্যে যার লিঙ্ক সার্চ ইঞ্জিনের শীর্ষে থাকবে সেই ব্লগার হবেন বিজয়ী, তিনি পাবেন ডমেইন সাথে হোস্টিং যার মূল্য ২২০০ টাকা! তাহলে আর কি, আপনারা অনেকেই নিশ্চয় টার্গেট নিয়েছেন জেতার? ওঃ, আরেকটা কথা, শুধু গুগল এডসেন্স দিয়ে লিখলেই হবেনা, সেইসাথে আপনার লিঙ্ক google.com.bd সার্চ সার্ভারের রেজাল্ট পাতায় শীর্ষে থাকতে হবে কিন্তু! গুগল এডসেন্স কীওয়ার্ড দিয়ে সার্চ করলেই দেখবেন জিন্নাত উল হাসানের ব্লগ আছে শীর্ষে, সেই শীর্ষ লিঙ্ককেও পার করতে পারবেন?

আমি সঠিক জানিনা উনি কিভাবে বিচার করবেন গুগল এডসেন্স দিয়ে google.com.bd’তে সার্চ করে, জমা পড়া লিঙ্কগুলির মধ্যে কোনটি শীর্ষে আছে, নাকি একেবারেই ১ নম্বরে যে লিঙ্ক পাওয়া যাবে সেটি। যাই হোক, প্রতিযোগিতার পুরষ্কার বেশ ভাল, আপনারা তাই গুগল এডসেন্স দিয়ে লেখা লিখুন ভাল করে এবং মনে করে লেখার মধ্যে তার ব্লগের সক্রিয় একটি লিঙ্ক দেবেন।

আমি এই লেখাটি আকাশপ্রদীপেই দিলাম, কারন আমার ব্লগার ব্লগটিকে এখনো গুগল নিয়মিত ইন্ডেক্স শুরু করেনি। যদিও আমার এই লেখা প্রতিযোগিতার অংশ নয়, তবে আমি দেখতে চাইছি যে অনেকেই লিখছেন রিভিউ, গুগল এডসেন্স লিখেছেন লেখার মধ্যে, আমি দেখতে চাই আমারও লিঙ্ক শীর্ষস্থান থেকে কতো নিচে থাকে। নিঃসন্দেহেই আমি শীর্ষে থাকবোনা, কারন কমিউনিটি ব্লগে যখন লেখা যাবে, তখন হাই পেজর‌্যাঙ্ক ব্লগের সাথে আমার ফ্রি ওয়ার্ডপ্রেস ব্লগ পেরে উঠবেনা। বিশেষ করে গুগল এডসেন্স যখন মূল সূত্র লেখার, ইতিমধ্যেই এই গুগল এডসেন্স কীওয়ার্ড নিয়ে প্রচুর ব্লগার লিখে বসে আছেন হাই পেজর‌্যাঙ্কের কমিউনিটি ব্লগগুলোতে।

তাই, লেখা শেষ করছি এখানেই, দেখতে চাইছি যে বাংলা ব্লগে গুগল এডসেন্স দিয়ে লেখা লিখে যিনি শীর্ষে থাকবেন, তার থেকে আমি কতো দূরে থাকি।